Milk Tea ( দুধ চা)

দুধ চা বাংলাদেশে একটি জনপ্রিয় পানীয়। বলা হয়ে থাকে দুধ চায়ের আবিস্কার হয়েছিলো মঙ্গোলিয়ানদের মাধ্যমে যা তাদের ভাষায় সূতেই চা হিসেবে পরিচিত। এক সময় মঙ্গোলিয়ানরা সরাসরি পানি পান করতেন না। কারণ পানিকে তারা পবিত্র মনে করতেন। পানির বিকল্প হিসেবে তারা সূতেই চা বা দুধ চা কে গ্রহণ করতেন। 

অনেকের কাছে সিগারেট একটি নেশার মতো।  কিন্তু আমার কাছে সবচেয়ে বড় নেশা হলো দুধ চা। 😆
চায়ের নেশা উঠলেই আমি যে কোনো টং বা হোটেলে ডুকে পড়ি। আহ! এক চুমুক খেলেই মনে হয় যেনো আমার শরীর হতে ক্লান্তি ঝরে ঝরে পরছে। তাছাড়া বৃষ্টির দিনে চা খাওয়া যেনো এক অন্যরকম মজাদার অনুভূতি। 😍 টং এর চা খুব ভালো লাগেই। তবে  স্পেশাল চা খেতে চলে যাই চকবাজার এর সাম্পান রেস্টুরেন্ট ও কাজীর দেউরী স্টেডিয়াম এর সামনে চায়ের দোকান গুলোতে। সাম্পান রেস্টুরেন্টে মাত্র ২০ টাকা দিয়ে ঝাকঁজমক পরিবেশে ও আকর্ষণীয় কাপে উপভোগ করতে পারবেন দুধ চা।  আর কাজীর দেউরির ষ্টেডিয়াম এর সামনেই রাস্তার মধ্যে অসংখ্য চায়ের দোকান দেখতে পাবেন আর উপভোগ করতে পারবেন মাত্র ১০ টাকায়।যাই হোক চায়ের ব্যাপারে বলতে বলতে আমারও আবার নেশা উঠে  গেলো 😆 আর কোনো কথা নয়। আবার চলে যাচ্ছি এক চুমুক খেতে । ততক্ষণে আপনারাও ট্রাই করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে 😊

ঠিকানাঃ- সাম্পান রেস্টুরেন্ট, অলি খাঁ মসজিদের পাশ্বে,চকবাজার, চট্টগ্রাম।



সাম্পান রেস্টুরেন্ট এর চা ☕


কাজীর দেউরী ,স্টেডিয়াম 
এর চা ☕


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fuchka ( ফুচকা)

গরুর নলার পায়া

Sahabi Shahi Halim ( সাহাবি শাহী হালিম)