পোস্টগুলি

Fuchka ( ফুচকা)

ছবি
আজ আমি আলোচনা করবো মেয়েদের ফেভারিট ফুচকা নিয়ে। 😜 ফুচকা দক্ষিণ এশীয জনপ্রিয়  মুখরোচক খাদ্যবিশেষ। বাংলাদেশ এবং ভারতের প্রায় সব জায়গায় এই খাদ্যটির প্রচলন রয়েছে। তবে  এটি বিভিন্ন নামে পরিচিত। সারা বাংলাদেশ এ এর নাম "ফুচকা", উত্তর ভারতে এটির পরিচিতি গোল-গাপ্পা হিসেবে , আবার পশ্চিম ভারতে, এই খাবারটির নামই পানি-পুরি। তো যাই হোক ফুচকার প্রতি আমার তেমন লোভ ছিলোনা বললে চলে। হঠাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক আপুর সাথে দেখা করতে যাই ওখানে। হঠাৎ কথা উঠলো ফুড নিয়ে। আপু বললেন তোমাকে তো ফেসবুক এ প্রায় বিভিন্ন রেস্টুরেন্ট এ খেতে দেখি। তো আজ তোমাকে একটা মজাদার জিনিস খাওয়ায় ছাড়বো।  আমি প্রশ্ন করলাম জিনিস টা কি!! আপু বললেন ফুচকা। 😆  তখন আমি বিরক্তি সহকারে বললাম আপু আমি তো ফুচকা তেমন একটা পছন্দ করিনা ।  তখন আপু বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বিখ্যাত সিরাজ মামার ফুচকার নাম তো শুনেছো? ট্রাই করে দেখো একবার। ভালো না লাগলে খেও না।  আপুর রেকুয়েস্ট এক প্লেট নিলাম। চোখ বন্ধ করে এক পিস মুখে ডুকিয়ে দিলাম। বাহ! খেয়ে দেখি সত্যি অসাধারণ টেষ্ট 👌 👌 রাক্ষুসের মতো পুরা প্লে...

গরুর নলার পায়া

ছবি
আজ আলোচনা করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরুর নলার পায়া নিয়ে।  গরুর পায়া খেতে কার না মন চাইনা?? সে গরুর নলার পায়ার ভিতরের মগজ সদৃশ অংশটি বের করে খেতে কতইনা প্লেট ভেঙেছি তার কোনো হিসেব নেই 😆সত্যি বলতে এখন ঘরে গরুর নলার পায়া সবসময় তেমন একটা রান্না হয় না। বিশেষ করে কোরবানীর সময় গরুর পায়া ও ঝোল দিয়ে রুটির সাথে চুবিয়ে চুবিয়ে খাওয়া আহ! কতোই না ভালো লাগে। তবে এখন কোনো বিশেষ দিনের জন্য গরুর নলার পায়ার জন্য অপেক্ষা করতে হয়না। এখন হাত বাড়ালেই চট্টগ্রাম শহরের প্রায় অনেক হোটেল এ গরুর নলার পায়া পাওয়া যায়। যখন আগ্রাবাদ যাই এক্সেস রোডের ক্যাফে নুর হোটেলের পায়া মিস করতে ভুল করিনা।  তাছাড়া বিখ্যাত হোটেল দস্তগীরের নলা তো আছে 👌👌👌  তবে সমস্যা একটা সেটা হলো দস্তগীরের নলা খেতে হলে সকাল ৫ টায় আপনাকে উপস্থিত থাকতে হবে। এছাড়া অন্য সময় পাওয়া মোটেই সম্ভব নয়। যাই হোক একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো যারা হৃদরোগে বুগছেন বা শরীরে কোলেষ্টেরল এর পরিমাণ বেশী তাদের নলা এড়িয়ে চলা ভালো।  তো নলাপ্রেমীরা মজাদার নলা খেতে চাইলে চলে যেতে পারেন হোটেল দস্তগীর কিং বা ক্যাফ...

Vegetable Soup ( সবজী স্যুপ)

ছবি
আজ আমি আলোচনা করবো তরল খাবার স্যুপ নিয়ে। বিশ্বের সকল মানুষের কাছে স্যুপ একটি জনপ্রিয় খাদ্য। খ্রিস্ট পূর্বে  অর্থাৎ ৬০০০ বছর আগে প্রথম স্যুপ বানানো আবিস্কার হয়। স্যুপ শব্দটি এসেছে ফরাসী ভাষা " স্যুপে "শব্দটি হতে। ১৭৭২ সালের একটি জনপ্রিয় রান্নার বই ফ্রুগাল হাউজওয়াইফে আমরা একটা পুরো চ্যাপ্টার দেখতে পেয়েছিলাম স্যুপ নিয়ে। নানা দেশের স্যুপও জনপ্রিয় হয়ে ওঠে অভিবাসীদের মাধ্যমে। ১৮ শতকে বহন যোগ্য স্যুপ আবিষ্কার হয়। জাপানি মিশো স্যুপ এ ধরনের একটি স্যুপ। বিভিন্ন প্রকার স্যুপে কম-বেশি পুষ্টিগুণ বিদ্যমান। বিশেষ করে যেসব স্যুপ শাক-সবজির  হয়ে থাকে, সেগুলোর স্বাস্থ্যগত উপকারিতার জন্য পুষ্টিবিদেরাও সেসব স্যুপ খেতে উৎসাহিত করে থাকেন, বিশেষ করে ডায়েটের জন্য। পানিতে সিদ্ধ করা হয় বলে ফল-মূল ও শাক-সবজির পুষ্টি উপাদানগুলো পানিতে মিশে যায় এবং সেগুলো সহজেই গ্রহণ-উপযোগী হয়। কিছু কিছু খাবার আছে, যেগুলো রান্না করা হলে পুষ্টিগুণ নষ্ট হয় বা কমে যায়। কিন্তু স্যুপের ক্ষেত্রে এমনটা হয় না। সবজীর স্যুপ আমার খুব পছন্দের একটি খাবার। 😍 যখনি স্যুপ খেতে ইচ্ছে করে ছুটে যাই মোমিন রোডের সাফরান রেষ্টুরেন...

Burger Festival Hotel Le Meridian ( বার্গার উৎসব হোটেল লে মেরিডিয়ান)

খাদ্যপ্রেমীদের জন্যে একটু ধরণের প্রতিযোগিতার আয়োজন করছে ঢাকার খ্যাতনামা হোটেল লে মেরিডিয়ান। এবারের আয়োজনে থাকছে দৈত্যাকার বার্গার আর প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিজয়ী হতে হলে ৩০ মিনিটেই সাবাড় করতে হবে দুই কেজি ওজনের বার্গার। দুই সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে গত ৫ জুলাই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লে মেরিডিয়ান কতৃপক্ষ। প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্যেই উম্মুক্ত। প্রতিযোগিতা চলাকালীন সময়ে যে কোনো দিন হাজির হয়ে লে মেরিডিয়ানের ওলেয়া রেস্টুরেন্টে অর্ডার করতে পারবেন এ দৈত্যাকার বার্গারটি। পরিবেশন পরবর্তী ৩০ মিনিটেই বার্গারটি খেয়ে নিতে পারলেই মিলবে বিজয়ীর মুকুট। বিজয়ী প্রতিযোগী পাবেন দেশসেরা বার্গারভোগের মানপত্র আর বিজয়ীর বার্গারটির জন্যে প্রদান করতে হবে না কোন মূল্য। আর যদি নির্দিষ্ট সময়ের মাঝেও বার্গারটি শেষ করতে ব্যর্থ হন তাহলে বার্গারটির মূল্য পরিশোধ করতে হবে পুরোপুরি যা কিনা চার হাজার ৯৯৯ টাকা মাত্র। 😃 😃

হ্যামবার্গার (Humburger)

ছবি
বন্ধুরা,  আজ আমি আলোচনা করবো জনপ্রিয় ফুড হ্যামবার্গার নিয়ে। স্যান্ডউইচ সদৃশ জাতীয় খাদ্য বার্গার আমাদের সকলের কাছে জনপ্রিয়। হ্যামবার্গার" শব্দটি এসেছে জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যামবুর্গ থেকে। জার্মান ভাষায় "Burg" অর্থ "দূর্গ", আগে এর দ্বারা শহর বা উপশহর বোঝানো হতো।  বিশ্বে বিভিন্ন পশুর মাংস দিয়ে  বার্গার তৈরী হলেও আমাদের দেশে বার্গার গরুর মাংস আর মুরগীর মাংস এই দুটি উপাদান দিয়ে তৈরী হয়। ১০০ গ্রামের একটি বার্গার এ ২৯৫ ক্যালোরি শক্তি পাওয়া যায়। কম মূল্যে  খুব মজার একেবারে রসালো অথেনটিক বার্গার খাওয়ার অভিজ্ঞতা হয়ে ছিলো চট্টগ্রামের দুটি জনপ্রিয় রেষ্টুরেন্ট "The Serial Griller এন্ড " Burgerita" তে। চিকেনের পরিমাণ যথেষ্ট ছিলো,সাথে চিজের পরিমান ও বেশি ছিলো। এক কথায় পয়সা উসুল। তবে সবচেয়ে বেশী আকর্ষন করেছে "The Serial Griller" এর ব্ল্যাক বার্গার। নিজস্ব ফ্যাক্টীরিতে তারা বান উৎপন্ন করে।  So দেরী না করে বার্গারপ্রেমীরা নিশ্চিন্তে ডিলিসিয়াস  বার্গার খেয়ে আসতে পারেন এই দুটি রেষ্টুরেন্ট        ,এ্যাডড্রেসঃ বার্গারিটা(Burge...

রামেন নুডুলস ( Ramen)

ছবি
বন্ধুরা আজ আমি আলোচনা করবো জাপান এর জনপ্রিয় নুডুলস রামেন নিয়ে। রামেনের উৎপত্তি বলতে গেলে এখনো অস্পষ্ঠ। কিছু উৎস হতে জানা যায় এটি চীন থেকে উৎপত্তি পেয়েছে। অন্যান্য উৎস বলে এটি জাপানে বিশ শতকের প্রথম দিকে আবিষ্কার করা হয়। রামেন শব্দটি জাপানী যেটি চীনা শব্দ লামিয়ান থেকে ধার করা। চীন- জাপান এর যখন যুদ্ধ চলছিলো তখন জাপানীরা চীনের রন্ধনশৈলী সম্পর্কে  ধারণা নিয়ে ফেলে এবং পরবর্তিকালে তারা পুরো জাপানজুড়ে চাইনিজ রেস্তোরা দিতে শুরু করে। রামেন খাওয়া যখন জনপ্রিয়। সত্যি বলতে রামেন নুডুলস এখনো চট্টগ্রাম শহরে অনেকের কাছে পরিচিত নয়।   তবে মজাদার রামেনের স্বাদ নিতে চাইলে সোজা চলে যেতে পারেন চট্টগ্রাম শহরের জনপ্রিয়  দি সিগনেচার ( Da Signature)  রেস্টুরেন্ট এ ঠিকানাঃ Da Signature জামাল খান (সেনসিভ ডায়াগনস্টিক সেন্টার এর বিপরীত পাশে) চট্টগ্রাম।  নারুটো রামেন 😍

Hello!! ✋ ✋

ছবি
Assalamualykum..Thank you all for entering my blog. My name is Syed Yasir Samit. I am a social Activist  and I am a foodie as well. Whenever the money comes in pocket, I go back to the popular restaurants. I like eating street food too. Hope you find regular updates on the popular street food and restaurant food in Chittagong city on my blog. Thank you all for being with me.