কলিজা ভুনা উইথ লুচি ( Liver with luchi)

কলিজা সবার ফেভারিট। এতে কোনো সন্দেহ নেই। যতই মজাদার রেসিপি থাকুক না কেনো কলিজার মেন্যু টা প্রথমে নিতে ভুল করিনা।  তাইতো আমরা অনেকে  প্রিয়জনকে ডাকি কলিজার টুকরা বলে  😜

আমার বন্ধু সৌরভ হঠাৎ একদিন আমাকে তার রেস্টুরেন্ট "দি ক্যাফেটেরিয়া " তে কলিজা ভুনা খাওয়ার আমন্ত্রণ জানায়। ওদের কলিজা ভুনা লুচি দিয়ে টেস্ট করি। খাওয়ার পর সত্যি জিভে জল চলে এলো। নেশাখোরদের মতো হয়ে উঠলাম। ওদের শেফ এত্তো মজা করে কলিজা ভুনা রান্না করেছিলো!!  এক কথায় ফ্যান্টাসটিক 👌 
বন্ধুকে আবদার করে আরও এক প্লেট নিয়েছিলাম। লুচি দিয়ে এমন করে চেটেঁ চেটেঁ খেয়েছিলাম প্লেটে একটা দাগও রাখিনি 😆
বন্ধুর রেস্টুরেন্ট তাই বলে পাম্প পট্টি মারছিনা কিন্তু 😂
আপনি যদি কলিজা লাভার হয়ে থাকেন তাহলে ট্রাই করে আসতে পারেন " দি ক্যাফেটেরিয়া" রেস্টুরেন্টে। ভালো না লাগলে আর যাবেন না। তবে আশা করি নিশ্চয় আপনি সার্থক হবেন । ধন্যবাদ। 

ঠিকানাঃ- দি ক্যাফেটেরিয়া। কেয়ারী ইলিসিয়ামের পাশের গলি। পিটস্টপ বেকারীর সামনে,চকবাজার,চট্টগ্রাম। 

ক্যাফেটেরিয়া কলিজা ভুনা উইথ লুচি

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Fuchka ( ফুচকা)

গরুর নলার পায়া

Sahabi Shahi Halim ( সাহাবি শাহী হালিম)